যে কাজগুলো করতে হবে
- হোয়াটসঅ্যাপে আসা লিড থেকে আগ্রহী ক্লায়েন্টের তালিকা তৈরি করা
- আগ্রহী স্কুলের সাথে ফোনে যোগাযোগ ও নিয়মিত ফলোআপ
- Zoom / Google Meet-এ স্কুলকে অনলাইন ডেমো উপস্থাপন
- প্রোপোজাল তৈরি করে পাঠানো ও আলোচনা চালিয়ে নেওয়া
- প্রয়োজনে ঢাকার ভেতরে স্কুলে গিয়ে মিটিং (যাতায়াত ভাতা প্রযোজ্য)
- হোয়াটসঅ্যাপ গ্রুপে স্কুলগুলোকে অনলাইন সাপোর্ট দেওয়া
যা থাকতে হবে
- গুছিয়ে বাংলা বলার দক্ষতা, সাথে প্রয়োজনীয় ইংরেজি
- কম্পিউটারে ভালো হ্যান্ডস-অন — স্ক্রিন শেয়ার করে নিজেই ডেমো দিতে পারতে হবে
- নিজের ল্যাপটপ, স্মার্টফোন ও স্থিতিশীল ইন্টারনেট সংযোগ
- স্নাতক সম্পন্ন (চলমান হলেও আবেদন করতে পারেন)
- পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয় — আগ্রহ ও শেখার মানসিকতাই মুখ্য
কাজে নামার আগে সফটওয়্যারটি দেখে নিন
SchoolBell কী কী করে, কোন মডিউল কীভাবে কাজ করে — ফিচার পাতায় সবটা দেওয়া আছে। বাছাইকৃত প্রার্থীদের ভাইভাতে এ সম্পর্কে জানতে চাওয়া হতে পারে।
SchoolBell সম্পর্কে জানুন
বেতন ও সুবিধা
মাসিক বেতন
১৫,০০০ – ২০,০০০
যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী নির্ধারিত হবে
আলাদা ভাতা
যাতায়াত + মোবাইল
বেতনের বাইরে — স্কুল ভিজিটের যাতায়াত ভাতা ও ক্লায়েন্ট যোগাযোগের মোবাইল বিল
সেলস ইনসেন্টিভ
২৫%
প্রতিটি স্কুল অনবোর্ড করাতে পারলে প্রথম বছরের সাবস্ক্রিপশন ফি-র ২৫% — স্কুলভেদে ৪,৫০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত। কোনো সীমা নেই।
অনলাইনে আবেদন করুন
নিচের তথ্যগুলো দিয়ে আপনার সিভি (PDF) আপলোড করুন। যোগ্য প্রার্থীদের আমরা হোয়াটসঅ্যাপে জানাব।
